View Lyrics: Prano Sokhi Re - Album - Folkira Modal close icon

Viewing lyrics for Prano Sokhi Re - Album - Folkira by Surojit O Bondhura.

প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে
আমার মাথার বেণী বদন দিব তারে আইনা দে
প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে
যে পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়ে
আমার নাকের নোলক খুইল্যা দিব সেইনা পথের গায়ে
আমার গলার হার গড়িয়ে দেব সেই না পথের গায়ে
যদি হার জড়িয়ে পড়ে যায়
প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে
তরলা বাঁশের-ও বাঁশি ছিদ্র গোটা ছয়
বাঁশি কতই কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশি রহনো না যায়
ঘরে রহনো না যায়
প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

Close