View Lyrics: Pathore Lekha Naam Modal close icon

Viewing lyrics for Pathore Lekha Naam by Asif Akbar || Music World.

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম
ভালোবাসি আমি যারে

পাহাড়ের কান্না ঝর্না হয়ে
সাগরের সাথে মিশে রয়
হৃদয়ের কান্না কেউ তো দেখেনা
হৃদয়ের মাঝে জমে রয়
যতনে গড়া মন হারিয়েছে কখন
গুপ্তচোরা বালুচরে

আকাশের জমানো কত না কষ্ট
বৃষ্টি হয়ে ঝরে মাটিতে
অচেনা ঝড় এসে করেছে নষ্ট
ভেঙ্গেছে মন আঘাতে
বিরহের শয্যায় পড়ে আছি আমি
নিঃস্ব হলাম চিরতরে

কথা, সুর ও সঙ্গীতঃ ইথুন বাবু
এ্যালবামঃ ও প্রিয়া তুমি কোথায়- (২০০১)

Close