View Lyrics: Ayna Modal close icon

Viewing lyrics for Ayna by Poizon Green.

আয়না
Lyric: Tanvyr

তুমি আয়না হয়েই থেকো আমার হৃদয়ে
সেই আয়না থেকেই কথা বোলো আমার সঙ্গে
কানে ধরে থেকো তোমার ফোন
যেন এইসব কিছুই মনে হয় সততের মতন
আয়নাতেই বসবাস আয়নাতেই ঘুম
ঘুমের আগের ৩০ সেকেন্ড যেন হয় উশুল
আমি চিৎকার দেবো আকাশ কাঁপিয়ে
তুমি তাকাবে আমার পানে অবাক চোখে।

আমি কিছুই চাইবো না , তাই কিছুই দেব না
থাকবে না এতটুকু Expectation
তবু চাইতে পারো কাল্পনিক পূর্ণিমা রাত
তুমি আর আমি, আর সব অন্ধকার
এমন কেউ ছিলোনা আর এই জগতে
যে আমার গড়া অদৃশ্য এই সীমান্ত দেখেছে
তুমি ঢুকে গেছো সূক্ষ্ম সুঁই ফুটিয়ে
কিছু বুঝে ওঠার আগেই সব গেলো ফুঁড়িয়।

সেই আয়না ভেঙ্গে গেছে নেই আর হৃদয়ে
কথা হয় না আর ভাঙ্গা কাঁচের টুকরো থেকে
সত্য ডুবে গেছে চিরতরে মিথ্যে কল্পনাতে
ঘরের মেঝেতে পরিতেক্ত সেই ফোন টা পড়ে থাকে
বাস্তবতায় বাস, বাস্তবতায় ঘুম
ঘুমের পরেও ৩০ সেকেন্ড কেটে যায় নির্ঘুম
আমি নির্বাক চেয়ে থাকি আকাশ পানে
জানি তাকাবে না আর অবাক চোখে আয়না থেকে।

Close